
High-Speed Handheld Ice-Cooling Fan with 4000 mAh Battery
Categories
৳ 2300.00৳1680.00
Quantity:
Quantity:
প্রোডাক্টের নাম High-Speed Handheld Ice-Cooling Fan
ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh
চার্জিং পোর্টType-C (5V-2A Input)
তীব্র গরমে বরফ শীতল পরশ পেতে নিয়ে নিন High-Speed Ice-Cooling Fan। এতে আছে বিশেষ Ice Cooling Pad যা মুহূর্তেই বাতাসকে ঠাণ্ডা করে দেয়। ১০০ লেভেল স্পিড কন্ট্রোল, ৪০০০mAh বিশাল ব্যাটারি এবং টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা সমৃদ্ধ এই পোর্টেবল ফ্যানটি আপনার ভ্রমণ বা কাজের সময়ের সেরা সঙ্গী।
- Product Details
তীব্র গরমে সাধারণ ফ্যান যখন গরম বাতাস দেয়, তখন এই Ice-Cooling Fan আপনাকে দিবে এসির মতো ঠাণ্ডা পরশ। এর বিশেষ আইস কুলিং প্যাড প্রযুক্তি মুহূর্তেই আপনার চারপাশের বাতাসকে শীতল করে তুলবে।
মূল বৈশিষ্ট্যসমূহ (Key Features):
- আইস কুলিং টেকনোলজি: ফ্যানের মাঝখানে একটি বিশেষ Ice Cooling Pad রয়েছে। আইস বাটন প্রেস করলে এই প্যাডটি বরফের মতো ঠাণ্ডা হয়ে যায়, যা আপনাকে সরাসরি শীতল বাতাস দেয়।
- ১০০ লেভেল স্পিড কন্ট্রোল: এতে ১ থেকে ১০০ পর্যন্ত স্পিড সেট করার সুবিধা আছে। ম্যানুয়াল অনুযায়ী ৫টি ধাপে (২০, ৪০, ৬০, ৮০, ১০০) স্পিড পরিবর্তন করা যায়।
- শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ: 4000 mAh এর বিশাল ব্যাটারি একবার ফুল চার্জে সর্বোচ্চ ৯ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
- স্মার্ট ডিজিটাল ডিসপ্লে: ফ্যানের চার্জিং লেভেল এবং বর্তমান স্পিড দেখার জন্য এতে পরিষ্কার ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে।
- টাইপ-সি ফাস্ট চার্জিং: আধুনিক Type-C পোর্টের মাধ্যমে মাত্র ৩.৫ ঘণ্টায় এটি ফুল চার্জ হয়ে যায়।
পোর্টেবল ও স্টাইলিশ: ওজনে হালকা (২১৮ গ্রাম) এবং সাথে Carabiner ও Lanyard Hole থাকায় এটি সহজে ব্যাগে বা হাতে ঝুলিয়ে বহন করা যায়।
ব্যবহারবিধি (How to Use):
১. ফ্যান চালু করা: পাওয়ার বাটন একবার চাপলে ২০ স্পিডে ফ্যান চালু হবে। প্রতিবার চাপে স্পিড বাড়বে (২০ > ৪০ > ৬০ > ৮০ > ১০০)। ষষ্ঠবার চাপে ফ্যান বন্ধ হয়ে যাবে।
২. আইস মোড: ফ্যান চলাকালীন ‘Ice Button’ একবার চাপলে কুলিং প্যাড সক্রিয় হবে (ডিসপ্লেতে আইকন জ্বলবে)। এটি বন্ধ করতে আবার বাটনটি চাপুন।
৩. পাওয়ার অফ: বাটন দীর্ঘক্ষণ প্রেস (Long-press) করে রাখলে যেকোনো মোড থেকে সরাসরি ফ্যান বন্ধ বে।
Related Products
profile
- Login/Signup










